রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করবো: সম্রাট

শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করবো: সম্রাট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট জামিনে কারামুক্ত হয়ে এবার হাসপাতাল ছেড়েছেন। হাসপাতাল ছেড়েই তিনি ধানমন্ডি ৩২ নম্বরে যান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করতে। এ সময় তার সঙ্গে ছিলেন হাজারো নেতাকর্মী।

হাসপাতাল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন (শিপন)।

তিনি বলেন, গতকালই তাকে আমরা হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছি। তিনি আজ শুক্রবার দুপুরের দিকে হাসপাতাল ছেড়েছেন।

এর আগে গত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান সম্রাটের জামিন মঞ্জুর করেন। পরে সন্ধ্যয় তার জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছয়।

২০১৯ সালে ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে সম্রাটকে গ্রেপ্তার করে র‍্যাব। সে সময় সম্রাটের বিরুদ্ধে চারটি মামলা হয়। সেসব মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে এসব মামলায় আড়াই বছরের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন সম্রাট। গত এপ্রিল মাসে তিন মামলায় এবং মে মাসে দুদকের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। তবে দুদকের এক মামলায় হাইকোর্টে জামিন স্থগিত হওয়ার পর ফের আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় সম্রাটকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com