রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কেরানীগঞ্জে আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ

কেরানীগঞ্জে আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ওই স্থানের মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে শিশুও রয়েছে।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদত হোসেন (২০), ইয়াছিন (১২) ও ইদুনী ওরফে পান্না বেগম (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, মান্দাইল এলাকা থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ ছয়জন ভর্তি হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা বলছেন, ভোরে বেগম রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে সারা ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা। তবে আগুন লাগার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে বেগমের শরীরের ২৩ শতাংশ, ইদুনী ওরফে পান্না বেগমের ৩০ শতাংশ, সাহাদতের ৫২ শতাংশ, সোনিয়ার ২৩ শতাংশ, ইয়াছিনের ২৮ শতাংশ, ও মরিয়মের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com