বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
কেরানীগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ছয়জনের কেউই বাঁচল না

কেরানীগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ছয়জনের কেউই বাঁচল না

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জে টিনশেড বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে শরীর ঝলসে যাওয়া ছয়জনের কেউই বাঁচল না। সবশেষ আজ বৃহস্পতিবার শিশু ইয়াসীনের এক সপ্তাহের মরণপণ লড়াই শেষে মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন এ তথ্য নিশ্চত করে বলেন, সকাল ৭টায় সর্বশেষ বেঁচে থাকা ইয়াসিন নামে এক শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ নিয়ে এক পরিবারের দগ্ধ ছয়জনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেল।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট কেরানীগঞ্জের মান্দাইল জেলেপাড়া এলাকায় মোমবাতি জ্বালাতে গিয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে শিশুসহ ছয়জন দগ্ধ হন। পরে সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে দগ্ধদের মধ্যে একে একে মোছা. বেগম (৬০), মোছা. মারিয়ম (০৮), মোছা. সনিয়া (২৬), মো. ইয়াসিন (১২), মো. শাহাদাত (২০), মোছা. ইদুনী বেগমের (৫০) মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com