বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
রানি এলিজাবেথের জন্য ঢাকায় শোক বই

রানি এলিজাবেথের জন্য ঢাকায় শোক বই

অনলাইন ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন শোক বই খুলেছে। আজ রবিবার (১১ সেপ্টেম্বর) রানির জন্য এ শোক বই খোলা হয়।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক বই খোলা হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ শোক বই খোলা থাকবে।

স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মারা যান রানি এলিজাবেথ। ১৯ সেপ্টেম্বর সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে রানির মরদেহ চার দিন সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। স্কটল্যান্ড থেকে কফিন নিয়ে আগামী মঙ্গলবার লন্ডনে যাবেন রানির একমাত্র মেয়ে প্রিন্সেস অ্যান। বিমানবাহিনীর বিমানে করে কফিন লন্ডনে নিয়ে যাবেন তিনি। বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস এবং তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা কফিন গ্রহণ করবেন।

আগামী বুধবার রানির মরদেহ বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হবে। সেখানে কফিনটিকে একটি উঁচু প্ল্যাটফরমে রাখা হবে। কফিনটি রাজকীয় পতাকায় মোড়ানো হবে এবং তার ওপর রাখা হবে মুকুট, রাজকীয় প্রতীক এবং রাজদণ্ড। সাধারণ মানুষ তখন রানিকে শ্রদ্ধা জানাতে পারবে।

ঐতিহাসিক গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবিতেই ব্রিটেনের রাজা এবং রানিদের অভিষেক করানো হয়। এখানেই ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বিয়ে হয়েছিল।

রানির শেষকৃত্য উপলক্ষে ১৯ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। ছুটির বিষয়টি মঞ্জুর করেছেন রাজা তৃতীয় চার্লস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com