মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
উখিয়া সীমান্তে গোলাবর্ষণের শব্দে আতঙ্কে স্থানীয়রা

উখিয়া সীমান্তে গোলাবর্ষণের শব্দে আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে এবার গোলাগুলির শব্দে আতংকিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে উখিয়া পালংখালী এলাকা।

নাইংক্ষ্যংছড়ি ঘুমধুম তুমব্রু সীমান্তে টানা একমাস ধরে মিয়ানমার সেনাবাহিনী গুলাগুলি ও মর্টার শেলের শব্দে স্থানীয় ও রোহিঙ্গারা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।

এ দিকে ১৬ সেপ্টেম্বর তুমব্রু-ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ছোঁড়া মর্টারশেল বিস্ফোরণে মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা নিহত ও সাত সাতজন আহত হয়। এর আগে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা উড়ে যায়। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা ও আতংক লেগে আছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র উখিয়ার উপজেলার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী বলেন, ঘুমধুম সীমান্তের পর নতুন করে আমার ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে মঙ্গলবার সকালে মিয়ানমারের ওপারে ভারী গুলির শব্দ শোনা গেছে বলে আমার এক ইউপি সদস্য ফোনে জানান।

পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফোনে অবগত করেছি।

পালংখালী আঞ্জুমান সীমান্তের বাসিন্দা শামসুল আলম জানান, তুমব্রু সীমান্তে গুলাগুলির খবর টিভি ও পত্রিকায় দেখেছি তবে আজ মঙ্গলবার সকালে আমাদের সীমান্ত এলাকা মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে ভারি গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। আমরাও ভয়ে রয়েছি। তবে এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট মিয়ানমার থেকে নিক্ষেপ করা ২টি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু’র উত্তর মসজিদের কাছে পড়ে। এ ঘটনার পাঁচ দিন পর গত ৩ সেপ্টেম্বর ঘুমধুম এলাকায় দুটি গোলা পড়ে এবং ৯ সেপ্টেম্বর একে ৪৭ এর গুলি এসে পড়ে। তবে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মাইন বিস্ফোরণ ও গুলি-মর্টার শেল নিক্ষেপে হতাহতের ঘটনা ঘটে। সেদিন রাতেই বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় তৈরি হওয়া বৈরী পরিস্থিতিকে কারণ উল্লেখ করে ঘুমধুম উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র উখিয়ায় স্থানান্তর করে বান্দরবান জেলা প্রশাসন। পর দিন উখিয়া কুতুপালং কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে প্রথমবার পরীক্ষা দেয় সীমান্তের শিক্ষার্থীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com