রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
সাজেদা চৌধুরীর আসনে ভোট ৫ নভেম্বর

সাজেদা চৌধুরীর আসনে ভোট ৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে। আর রিটার্নিং হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভায় এ তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। অষ্টম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ১১ সেপ্টেম্বর মারা যান। এরপর সংসদ সচিবালয় ১৩ সেপ্টেম্বর ফরিদপুর-২ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে এই আসনে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com