বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
গত সপ্তাহে ৩২২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

গত সপ্তাহে ৩২২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

নিজস্ব প্রতিবেদক: ১ থেকে ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ৩২২টি সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৪৪ জন। গতকাল শুক্রবার দুর্ঘটনা রোধে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে দুর্ঘটনা রোধে বাস-ট্রাকসহ সব পরিবহনের গতি নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলছে, দেশের সব সড়ক-মহাসড়ক ও সেতুতে বাইক লেনের বিষয়টি জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা বলেন, শুধু গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩টি দুর্ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনামুক্ত করতে বিআরটিএর ম্যাজিস্ট্রেট টিমকে (ভ্রাম্যমাণ আদালত) সক্রিয় করতে হবে। ফিটনেসবিহীন বাহন যেন রাস্তায় না নামতে পারে, এ জন্য বাস ডিপোতে গিয়ে পরিদর্শন করতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com