রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশসহ আসামি নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশসহ আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে আসামির ডিএনএ পরীক্ষা শেষে জামালপুর ফেরার পথে, টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে নোহা গাড়ির সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবল ও এক আসামির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন সাব-ইন্সপেক্টর, অপর এক আসামি ও গাড়িচালক আহত হয়েছেন।

সোমবার রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ি বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের দুইজন জামালপুর জেলার নারায়ণপুর তদন্তকেন্দ্রের কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানা।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমীন জানান, জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দুই আসামির ডিএনএ পরীক্ষার জন্য মাইক্রোবাসে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটি রাত সাড়ে আটটার দিকে গোলাবাড়ী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের আরোহীদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসকরা কনস্টেবল নূরুল ইসলাম ও আসামি লালনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত উপ-পরিদর্শক আজিজুর হক ও কনস্টেবল মো. সোহেল ও আসামি লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কনস্টেবল সোহেলের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com