রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ডুবে যাওয়া ড্রেজার থেকে বের হলো আরো ৩ নিথর দেহ

ডুবে যাওয়া ড্রেজার থেকে বের হলো আরো ৩ নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক: মিরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ড্রেজার ডুবে নিখোঁজ হওয়া আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়াদের পরিচয় জানা যায়নি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সকাল ৭টা থেকে আমরা উদ্ধার অভিযান পুনরায় শুরু করি। একটু আগে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তাদের নাম পরিচয় শনাক্ত জানা যায়নি। বাকি মরদেহগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

 

এর আগে গতকাল (২৫ অক্টোবর) আলামিন (২০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন। বাকিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

 

সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বাড়ায় বালু উত্তোলনের ড্রেজারটি আটজন শ্রমিকসহ ডুবে যায়।

 

জানা যায়, উপজেলার ১৬ নম্বর সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১০০০ ফুট দূরত্বে সাগরের মাঝে বালু উত্তোলনের ড্রেজারটি (সৈকত-২) রাখা ছিল। মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রবল স্রোত ডিঙিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com