মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
পরিবেশ দূষণে দেশে মারা যাচ্ছে ৩২ শতাংশ মানুষ : বিশ্বব্যাংক

পরিবেশ দূষণে দেশে মারা যাচ্ছে ৩২ শতাংশ মানুষ : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে পরিবেশ দূষণের সঙ্গে সম্পর্কিত কারণে বছরে মৃত্যুবরণ করে ৩২ শতাংশ মানুষ। পাশাপাশি বায়ু দূষণের কারণে বছরে ক্ষতির পরিমাণ জিডিপি’র ৯ ভাগ। সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক ‘কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট’-এ এসব তথ্য প্রকাশ করে।

অনুষ্ঠানের মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিশ্বব্যাংকের টেকশই উন্নয়নবিষয়ক আঞ্চলিক পরিচালক জন রুম।

তিনি বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে বছরে ক্ষতি হয় ১ বিলিয়ন ডলার। মোট জিডিপির যা প্রায় শূন্য দশমিক ৭ ভাগ।

তিনি আরো বলেন, তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং বৃষ্টিপাত ৪ ডিগ্রি বাড়লে ২০২৫ সালে বঙ্গোপসাগরের সমুদ্র পৃষ্টের উচ্চতা বাড়তে পারে ২৭ সেন্টিমিটার। এভাবে সমুদ্র পৃষ্টের উচ্চতা বাড়লে বাড়বে সম্পদহানি, যার মূল্য আনুমানিক ৩০০ মিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক বলছে, নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে ২০৫০ সাল নাগাদ জিডিপির এক তৃতীয়াংশ কৃষি জমি হারানোর শঙ্কা রয়েছে। বাস্তুচ্চ্যুত হবে ১৩ মিলিয়ন মানুষ। ঝুঁকি মোকাবেলায় সরকারি-বেসরকারি খাতকে সমানভাবে এগিয়ে আসার পরামর্শ দিয়েছে সংস্থটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com