রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
ঢাবি ক্যাম্পাসে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, চালককে গণপিটুনি

ঢাবি ক্যাম্পাসে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, চালককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার নাম রুবিনা আক্তার (৪৫)। এ সময় চালককে গণপিটুনি দিয়েছেন পথচারীরা।

শুক্রবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী তেজগাঁও এলাকায় বসবাস করতেন।

এদিকে জনতার গণপিটুনির শিকার চালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক আজহার জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।

 

 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, টিএসসি থেকে নীলক্ষেতগামী একটি প্রাইভেটকারের নিচে কেউ আটকে আছে বলে মনে হয়। পরে রাস্তায় রক্তের দাগ থেকে সবাই নিশ্চিত হয় গাড়ির নিচে কোনো মানুষ আটকে রয়েছে। তবুও ওই ড্রাইভার গাড়ি দাঁড় করাচ্ছিলেন না। পরবর্তীতে নীলক্ষেত এলাকায় গাড়িটি আটকায় উপস্থিত জনতা। গাড়ির নিচে থাকা নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে গাড়ির নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহাবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, আহত নারী মারা গেছেন। চালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com