মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
বিএনপি-পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ১ জনের মৃত্যু

বিএনপি-পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাবার বুলেট বিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার নাম মকবুল বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘষের ঘটনা ঘটে।

 

 

এর আগে, এর আগে সকাল থেকেই বিএনপির কার্যালয়ের সামনে শত শত নেতাকর্মী অবস্থান করেন। দুপুর বারোটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি সংবাদ সম্মেলন করেন। এরপর সাড়ে বারোটার দিকে দুটো ট্রাক আসে।

তাতে মাইক ব্যানারসহ অস্থায়ী মঞ্চ দেখা যায়। এক পর্যায়ে মাইক্রোফোন ঘোষণা দেয়া নেতাকর্মীদের রাস্তায় বসে পড়তে দেখা যায়। মুহূর্তে কয়েক হাজার নেতা কর্মী রাস্তায় বসে পড়লে ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দূরে গিয়ে অবস্থান করেন। দুপুর দেড়টায় মাইক এ ঘোষণা দেয়া হয় সড়কের এই অবস্থান চলমান থাকবে।

এদিকে দুপুর দুইটার পর থেকে পুলিশকে মারমুখী অবস্থানে দেখা যাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com