বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
১০ ডিসেম্বর ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে

১০ ডিসেম্বর ঢাকায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকিবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনের দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়।

আজ বৃহস্পতিবার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

এই সভায় ১০ ডিসেম্বর গাড়ি চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধন্ত নেওয়া হয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী ১০ ডিসেম্বর গাড়ি চলাচলে যাতে কোন প্রকার বাধাগ্রস্ত না হয় সে জন্য শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com