রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
বইমেলায় চাঁদা দাবি করা ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

বইমেলায় চাঁদা দাবি করা ঢাবি ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার সময় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের দুই নেতাকে শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার দুপুরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাইমিনুল ইসলাম ইমন (সহসভাপতি, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও রাজিব হোসাইন রবিনকে (সহসভাপতি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’

এর আগে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানা পুলিশ বইমেলা থেকে তাদের গ্রেফতার করে। পরে মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

শাহবাগ থানা থেকে জানা যায়, বইমেলায় এই দুই ছাত্রলীগ নেতা পুলিশ পরিচয়ে দোকানিদের কাছে ৯০০ টাকা দাবি করেন। সেখান থেকে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com