সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
গুলশানে বহুতল ভবনে আগুন : ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

গুলশানে বহুতল ভবনে আগুন : ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:  গুলশান ২ নম্বরের বহুতল ভবনে রোববার সন্ধ্যায় লাগা আগুন নেভাতে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

রাজধানীর গুলশান ২ নম্বর এলাকার বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনায় পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

 

 

 

 

 

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

 

শাহজাহান সিকদার বলেন, গুলশানে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

 

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স), ঢাকার সহকারী পরিচালক, গুলশান জোনের উপসহকারী পরিচালক ও স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

এদিকে, গুলশানের বহুতল ভবনে রোববার সন্ধ্যায় লাগা আগুন দীর্ঘ চার ঘণ্টা পর রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, আগুন লাগা ভবনের কয়েকটি ফ্লোর থেকে নারী ও শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মোট ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশও সেখানে কাজ করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com