বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
বইমেলায় নিরাপত্তা জোরদার

বইমেলায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক : বোমা হামলার হুমকি পাওয়ার পর অমর একুশে বইমেলায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ।

শহীদুল্লাহ বলেন, মেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। ভয়ের কোনো কারণে নেই। লেখক ও পাঠকরা নির্ভয়ে মেলায় আসতে পারেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে পাঠানো হয়েছে চিঠিটি। এতে পাকিস্তানের করাচির মতো বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। পরে গতকালই এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ডায়েরিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় আনসার আল ইসলামের মাও. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি হাতে লেখা। এতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।

ডায়েরির সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন কালের কণ্ঠকে বলেছিলেন, জিডি নম্বর ১৭০৪। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাল ইউনিট (সিটিটিসি) জিডির তদন্ত করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com