ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

গুলিস্তানে বিস্ফোরণে নিখোঁজ মেহেদির লাশ উদ্ধার, আপাতত উদ্ধারকাজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ থাকা মেহেদি হাসান স্বপনের লাশ উদ্ধার হয়েছে। ১২টা ২১ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়। ভবনে আর কোনো লাশ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আপাতত উদ্ধার কাজ স্থগিত রয়েছে।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, সর্বশেষ  মেহেদি হাসান স্বপনের লাশ উদ্ধার হয়েছে। ভবনে আর কোনো লাশ নেই। মহা পরিচালকের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের হিসাব অনুযায়ী স্বপনসহ মোট ২০ জন নিহত হয়েছেন এই বিষ্ফরণে।
এর আগে, এ ঘটনায় দগ্ধ মুসা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৮ মার্চ) রাত ১০টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গুলিস্তানে বিস্ফোরণে নিখোঁজ মেহেদির লাশ উদ্ধার, আপাতত উদ্ধারকাজ স্থগিত

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৩

featured Image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ থাকা মেহেদি হাসান স্বপনের লাশ উদ্ধার হয়েছে। ১২টা ২১ মিনিটে তার লাশ উদ্ধার করা হয়। ভবনে আর কোনো লাশ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আপাতত উদ্ধার কাজ স্থগিত রয়েছে।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, সর্বশেষ  মেহেদি হাসান স্বপনের লাশ উদ্ধার হয়েছে। ভবনে আর কোনো লাশ নেই। মহা পরিচালকের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের হিসাব অনুযায়ী স্বপনসহ মোট ২০ জন নিহত হয়েছেন এই বিষ্ফরণে।
এর আগে, এ ঘটনায় দগ্ধ মুসা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (৮ মার্চ) রাত ১০টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত