বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)-এর তথ্য অনুযায়ী মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন আজ বুধবার (১৫ মার্চ) খুলে দেওয়া হয়েছে। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

মেট্রো রেলের যাত্রা শুরু হয় উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে ট্রেন চলাচলের মধ্য দিয়ে। শুরুতে মাঝখানের কোনো স্টেশনে ট্রেন থামতো না। পরের ধাপে উত্তরা সেন্টার, পল্লবী ও মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হয়। চলতি মাসে আগারগাঁও-দিয়াবাড়ী অংশের বাকি আরও স্টেশন চালু হতে যাচ্ছে।

এম এ এন সিদ্দিক বলেন, ‘এ দুই স্টেশন মিলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মোট সাতটি স্টেশন চালু হচ্ছে। এই পথে বাকি আরো দুটি স্টেশন চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে। তবে এখনই সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। চলতি বছরের জুলাই মাস থেকে মেট্রো রেলের চলাচল পুরোদমে শুরু হবে। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।’

তিনি বলেন, ‘মেট্রো রেল লাইন-৬-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে। স্টেশন নির্মাণকাজও প্রায় শেষ। এখন এক্সিট ও এন্ট্রির নির্মাণ কাজ চলছে।’

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, উদ্বোধনের পর থেকে গত ৮ মার্চ পর্যন্ত মেট্রো রেলে সাত লাখ ৯০ হাজার যাত্রী চলাচল করেছে। আয় হয়েছে চার কোটি ৭৬ লাখ টাকা। এ সময়ে এমআরটি পাস বিক্রি হয়েছে ১৬ হাজার ৯১০টি। বর্তমানে মেট্রো রেলের আয় দিয়ে ব্যয় মেটানো সম্ভব হচ্ছে।

৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দেশের প্রথম মেট্রো রেল নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে। প্রকল্পটি ২০১২ সালে হাতে নেয় সরকার। গত বছরের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার চালু করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলতি বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com