সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
মাদক নিরাময় কেন্দ্রগুলোকে পুরনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: মফিদুল ইসলাম

মাদক নিরাময় কেন্দ্রগুলোকে পুরনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: মফিদুল ইসলাম

নিউজ ডেস্ক: মাদকাশক্তি নিরাময় কেন্দ্রগুলোকে আরো আধুনিক করতে হবে। প্রশিক্ষিত লোকবল নিয়োগ দিতে হবে। পুরনো ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কেন্দ্রগুলোতে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হচ্ছে। তাই মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের মালিক ও পরিচালকদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। একজন রোগীর ক্ষেত্রে আরো যত্নশীল হতে হবে। বিশেষ করে প্রকৃত অভিভাবকছাড়া কোন মাদকসেবীকে যেন নিরাময় কেন্দ্রে ভর্তি করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বেসরকারি মাদকাশক্তি নিরাময় কেন্দ্র মালিকদের নিয়ে সংগঠন নেটওয়ার্ক অব এডিকশন রি-হ্যাবিলাইটেশন সেন্টার অব সিলেটের (নারকস) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে একথাগুলো বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (চিকিৎসা ও পুনর্বাসন) পরিচালক মো. মফিদুল ইসলাম।

শনিবার (২৪ মার্চ) রাতে নগরীর মির্জাজাঙ্গালের একটি অভিজাত হোটেলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‘নারকস’ সভাপতি সৈয়দ খিজির হোসেন এ্যনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম তুহিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা।

এর আগে ঢাকা থেকে সিলেট এসে দুপুর থেকেই সিলেটে বিভিন্ন মাদকাশক্তি নিরাময় কেন্দ্রগুলো পরিদর্শন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (চিকিৎসা ও পুনর্বাসন) পরিচালক মো. মফিদুল ইসলাম। তিনি এসব প্রতিষ্ঠানের মান বাড়াতে আরো উদ্যোগী হওয়ার পরমর্শ দেন মালিকদের। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

সভায় ‘নারকস’ প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সভাপতি কামাল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ বাবু, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মাশরুর আলম, মঞ্জুর আহমদ, মিহির দেব, আনসার উদ্দিন হীরা, আলম চৌধুরী প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com