ঢাকা    সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

বিএনপি-জামাত সময় বুঝে ঠিকই মরণ কামড় দিবে ------আবুল হাসানাত আবদুল্লাহ্ -এমপি

জহিরুল ইসলাম সবুজ, আগৈলঝাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরে রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশের জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সবাইকে এক সাথে দলের জন্য কাজ করতে হবে। প্রতিপক্ষের (বিএনপি-জামাত) সাথে সদ্ভাবের সম্পর্ক বজায় রেখে চললেও তারা কোন ছাড় দেবে না বরং সময় বুঝে ওরা ঠিকই মরণ কামড় দিবে। তাই তাদের প্রতিহত করতে সকলকে একসাথে রুখে দাড়াতে হবে। শনিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দর দেয়া ফুলেল শুভেচ্ছা গ্রহন করে সেরাল গ্রামের বাড়িতে মতবিনিময়কালে নেতা কর্মীদের উদ্যেশ্যে এসব কথা বলেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, জাতির পিতার ভাগ্নে, আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি। এসময় মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ নব গঠিত উপজেলা যুবলীগের কমিটির স্থগিত করা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য কাজী শাহীনের পদ স্থগিতাদেশে প্রত্যাহার করে সদস্য হিসেবে আসাদুজ্জামান হাওলাদার রাব্বিকে অন্তর্ভূক্ত করার নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা, এফবিসিআই পরিচালক মন্ত্রী পুত্র সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান রুফকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদ তালুকদার, যুগ্ম সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত, মামুন রাসেল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল খলিফা, অর্থ সম্পাদক ললিতা সরকারসহ সংগঠনের সভাপতি মন্ডলী ও সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দরা। পরে দলীয় নেতা কর্মীদের সাথে ফটো সেশনে অংশ নেন এফবিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এর আগে শুক্রবার (৩১ মার্চ) দুপুরে বরিশাল জেলা যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাডভেকেট ফজলুল করিম শাহীন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী যুবলীগের ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।####

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিএনপি-জামাত সময় বুঝে ঠিকই মরণ কামড় দিবে ------আবুল হাসানাত আবদুল্লাহ্ -এমপি

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৩

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত