মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি ঘটালে কঠোর ব্যবস্থা : আইজিপি

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি ঘটালে কঠোর ব্যবস্থা : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনের সময় কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনের আগে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

 

আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

 

আইজিপি বলেন, সিটি করপোরেশনসহ সব নির্বাচনের দায়িত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও পেশাদারিত্বের জায়গা থেকে পুলিশ সক্ষম রয়েছে। নির্বাচন কমিশনের অর্পিত যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত আছে।

 

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

 

গুজব নিরসনে পুলিশ কাজ করছে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্বাচনকে সামনে রেখে কেউ গুজব রটানোর অপচেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের শক্ত হাতে দমন করা হবে। কাউকে গুজব ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। বিষয়টি আমরা নজরধারীতে রেখেছি।

 

এ সময় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মু. মাসুদ রানা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেটের পুলিশ সুপার রওশন উজ্জামান, সিআইডি সিলেট জোনের পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com