শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
শীতলক্ষ্যার দুই তীর থেকে নিখোঁজ দুই কিশোরীর মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যার দুই তীর থেকে নিখোঁজ দুই কিশোরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২০ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ১০টার দিকে শীতলক্ষ্যা নদীর দুই তীর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। এর ২০ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে স্কুল ছাত্রী ইয়াছমিনের (১৫) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর দেড় ঘণ্টা পর বেলা ১১টার দিকে স্কুলছাত্রী ইমার (১৬) মরদেহও উদ্ধার করে ফায়ার সার্ভিস।

 

 

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি।

 

ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। ইমা পলাশ কো-অপারেটিভ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আর ইয়াছমিন বাংগালপাড়া স্কুলের শিক্ষার্থী ছিল।

 

ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবারের সদস্যরা  জানায়, বৃহস্পতিবার দুপুরে ইমা তার খালা ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। পরে সাদিয়া বাড়িতে গিয়ে তাদের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com