শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
বিদ্যানন্দের চেয়ারম্যানকে নারীর লিগ্যাল নোটিশ

বিদ্যানন্দের চেয়ারম্যানকে নারীর লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার : দান করা অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে সে বিষয়ে তথ্য না দেওয়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক নারী।
মঙ্গলবার (১৬ মে) সাবিহা রহমান নিতু নামে ওই নারীর পক্ষ থেকে লিগ্যাল নোটিশটি পাঠান আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান।
নোটিশে বলা হয়, সামাজিক কাজে অংশ নেওয়ার উদ্দেশ্যে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ৪০,৫০০ টাকা প্রদান করা হয়। কিন্তু কিছুদিন ধরে সংগঠনটি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অনিয়মের অভিযোগ লক্ষ্য করেন অর্থদাতা সাবিহা রহমান নিতু। পরে অর্থদাতার প্রেরিত অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে সেটি জানতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অডিট রিপোর্ট দেখতে চান তিনি। কিন্তু বারবার বলার পরেও বিদ্যানন্দের কাছ থেকে কোনো সদুত্তর পাননি তিনি।
এর ফলে বাধ্য হয়ে লিগ্যাল নোটিশ পাঠান সাবিহা রহমান নিতু। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সঠিক ব্যাখ্যা না-দিতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
সম্প্রতি বিদ্যানন্দের নানান কার্যক্রম, সম্পত্তি ও আয়-ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এর প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল ফেসবুক লাইভে এসে বিদ্যানন্দে কোনো অনিয়ম হয় না বলে দাবি করেন সংগঠনের চেয়ারম্যান কিশোর কুমার দাস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com