রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মর্মান্তিক মৃত্যু চাঁদা না দেওয়ায় সাংবাদিকের উপর হাতুড়ি হামলা সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ শিলমান্দী ইউনিয়নে রাজনৈতিক অঙ্গণে নতুন করে আলোচনার কেন্দ্রে সেলিনা আক্তার সেলি বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল
মুন্সিগঞ্জে দিনে-দুপুরে সরকারি মাটি লুট

মুন্সিগঞ্জে দিনে-দুপুরে সরকারি মাটি লুট

 

নিজেস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের চর পনিয়া গ্রামে রেল সেতুর পিলার সংলগ্ন স্থান থেকে গত বুধবার সকাল থেকে ভেকু দিয়ে সরকারি জমির মাটি কেঁটে অন্যত্র বিক্রি করছে স্থানীয় মাটি খেকো আসলাম মিয়া।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কৃষক জানান, গত মাসেও রেলপ্রকল্পের জায়গার পিলার ঘেসে মাটি কাঁটার দায়ে মাটি খেকো আসলাম মিয়াকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে উপজেলা ভূমি প্রসাশন।

সরেজমিন ঘুরে ও তথ্য থেকে পাওয়া যায় যে, মাটি খেকো আসলাম এখন ব্যপরোয়া। যেখানে মাটি পায় সেখানেই মাটি খাওয়ার চেষ্টা করে। উক্ত বিষয়ে গত শনিবার ইউনিয়ন ভূমি অফিসের নায়েব গাজী মোক্তার হোসেনকে জানালে তিনি বলেন, বিষয়টি আমি জানি না। আপনার মাধ্যমে আমি জানতে পারলাম, আমি এসিল্যন্ড স্যার কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

বালুচর ইউনিয়ন এর ইউপি সচিব মোঃ ইসমাইল হোসেন বলেন, সরকারি জিনিস দেখবাল এর দায়িত্ব আমাদের সবার, এগুলো রাষ্ট্রিয় সম্পদ।

৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফারুক এর সাথে সাংবাদিক  পরিচয় দিয়ে কথা বললে তিনি বলে যে, চরপানিয়ায় কোনো মাটি কাঁটা হচ্ছে না। আপনি এসে তদন্ত করে যান।

বিস্তারিত আগামী পর্বে…

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com