শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জামালপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৪, আহত আরও তিনজন

জামালপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৪, আহত আরও তিনজন

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।  আজ শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সদর উপজেলায় ইটাইল ইউনিয়নের সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), জয়নাল আবেদীন (৪২) ও সাহেদ আলী (৫৫)। আহতরা হলেন মো. হানিফ মিয়া, মো. শফিকুল ও খলিল মিয়া।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় ময়মনসিংহ শহরগামী একটি ট্রাক জামালপুর শহরগামী অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

 

জামালপুর সদর থানার এসআই নিজাম বলেন, ঘটনাস্থলেই একজন মারা যান।  হাসপাতালে নিয়ে আসার পর একজনের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে আরও দুজন মারা যান। মোট চারজনের মৃত্যু হয়েছে।

 

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হচ্ছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com