মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
কেরানীগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড

কেরানীগঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জে সরকারি জমি থেকে মাটি কাটার দায়ে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোয়ালখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান।
দণ্ডপ্রাপ্তরা ব্যক্তি হলেন- নবী আউয়াল (৬০), সৈয়দ দিদার (২৭), সালাউদ্দিন (৩৫) ও রাজ্জাক দেওয়ান (৫০)। এদের মধ্যে ৩ জনকে ১ মাস ও  ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আমেনা মারজান জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোয়ালখালী এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com