শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে

টাইটানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে

অনলাইন ডেস্ক:

ডুবে যাওয়া টাইটানিক জাহাজ দেখতে যাওয়া ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই ডুবোযানটির সন্ধান মিলেছে বলে জানিয়েছে বিবিসি।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডুবোযান টাইটানের বিষয়ে স্থানীয় সময় বিকাল ৩টায় প্রেস কনফারেন্সের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।

কোস্ট গার্ড এক বিবৃতিতে জানায়, রিমোট দ্বারা পরিচালিত হরিজোন আর্টিক রোভের খোঁজ মিলেছে। রোভারটি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে পাওয়া গেছে। তবে এটি পাওয়া গেছে বিধ্বস্ত অবস্থায়।

 

গোস্ট গার্ডের এমন তথ্যের সত্যতা যাচাই করছে বিশেষজ্ঞরা।

 

গত রোববার আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচ আরোহীকে নিয়ে রওনা দেয় টাইটান। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর সেটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই সেটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বেশ কয়েকটি দেশের উদ্ধারকারী দল।

 

রোববার কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশের সেন্ট জন শহর থেকে টাইটানকে নিয়ে রওনা দেয় ‘পোলার প্রিন্স’ নামের একটি জাহাজ। আটলান্টিকের যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে সেখানে জাহাজটি পৌঁছানোর পর সাগরের তলদেশের উদ্দেশে যাত্রা শুরু করে সাবমেরিনটি। পানির নিচে যাওয়ার আগে সেটির প্রবেশপথ বাইরে থেকে বন্ধ করে দেয়া হয়।

 

বিশেষজ্ঞরা বলছেন, এ কারণে সাবমেরিনটি কোনোভাবে সাগরের ওপরে ভেসে উঠলেও আরোহীরা সেটি থেকে বের হতে পারবেন না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com