শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ভাঙ্গায় অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

ভাঙ্গায় অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

আজ শনিবার সকাল ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম।

তিনি বলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে আগুন ধরে যায় মাইক্রোবাসটিতে। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৭ জন যাত্রী নিহত হয়েছেন।

জানা গেছে, মাইক্রোবাসটি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। ভেতরে ৭ জন আরোহী ছিলেন। তারা সবাই মারা গেছেন। চালক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com