শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি মেয়রের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি মেয়রের শ্রদ্ধা

স্বজন মজুমদার : 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ।

 

আজ শনিবার (৮ জুলাই)  দুপুর দেড়টার দিকে তিনি নবনির্বাচিত কাউন্সিলর ও সহস্রাধিক নেতাকর্মী সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় তার সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন প্রমুখ।

 

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

 

এর আগে বেলা ১১টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছে বঙ্গবন্ধুর পুরোনো বাড়িতে বিশ্রামে যান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। পরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনের  রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com