সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

কর্মদিবসে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: কর্মদিবসে ঢাকার ভেতর সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নয় জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

আজ রোববার (৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক নুরে আলম উজ্জল এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে মুখোমুখি অনড় অবস্থানে রয়েছে। কর্মসূচি পালনের ক্ষেত্রেও তারা পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত। এক্ষেত্রে অন্যান্য বিরোধীদলের চেয়ে বিএনপি-জামায়াত (বিলুপ্ত) সন্ত্রাসী কর্মকাণ্ডে এক ধাপ এগিয়ে আছে।

এতে আরও বলা হয়, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়। পরে একদিন পিছিয়ে ২৮ জুলাই দলটি নয়াপল্টনে মহাসমাবেশ করে। একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। একই দিনে দুই বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়। ঢাকা শহরে একটি বড় রাজনৈতিক দল সমাবেশ ডাকলেই যেখানে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়, সেখানে একই দিনে, কাছাকাছি স্থানে এবং প্রায় একই সময়ে দুটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচি মিলে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই।

নূরে আলম নোটিশে আরও বলেন, যানজটের এ নগরীতে প্রতিনিয়ত রাজনৈতিক দলের সভা-সমাবেশে নগরবাসী সীমাহীন ভোগান্তিতে পড়ছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

এ অবস্থায় নোটিশে রাজনৈতিক সব দলকে সরকারি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার অথবা অন্যান্য সময় সরকারি ছুটির দিনে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ করা হয়। অন্যথায় বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হবে বলে উল্লেখ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com