শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, ৪১ জনের মৃত্যু

ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, ৪১ জনের মৃত্যু

ন্তর্জাতিক ডেস্ক: ইতালির ভূমধ্যসাগরের উপকূলীয় দ্বীপ ল্যাম্পেডুসায় নৌকাডুবিতে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ওই নৌকা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা স্থানীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের বলেছেন, তারা তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করা একটি জাহাজে ছিলেন এবং সেটি ইতালি যাওয়ার পথে ডুবে যায়। ওই চারজন মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
তারা আরও জানান, জাহাজটিতে তিন শিশুসহ ৪৫ জন যাত্রী ছিল। জাহাজটি গত বৃহস্পতিবার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যে ডুবে যায়। তাদেরকে একটি কার্গো জাহাজে করে উদ্ধারের পর ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে স্থানান্তর করা হয়।
উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ বছর এ পর্যন্ত এক হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com