বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি এ শ্রদ্ধা জানান।

 

শেখ হাসিনা প্রথমেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এরপর আলোচনা সভায় যোগ দিতে মঞ্চে ওঠার আগে ২১ অগাস্ট হামলায় আহত কয়েকজনের সঙ্গে কথা বলেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই তৎকালীন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা হাওয়া ভবনে জঙ্গিদের সঙ্গে বৈঠক করে গ্রেনেড হামলার পরিকল্পনা করে।

 

হামলায় নিজেদের সম্পৃক্ততা আড়াল করতেই মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করতে কলকাঠি নাড়ে তৎকালীন সরকার, বিদেশে পাঠিয়ে দেয়া হয় হামলায় জড়িতদের।

গ্রেনেড হামলার ১৯ বছর পরও আদালতের রায় কার্যকর হয়নি। ঘাতকদের বিচার এখনো দেখেনি সেদিন নিহতদের পরিবার। অনেক পরিবার জানেনও না কেন এখনও বিচার হচ্ছে না। শিগগিরই রায় কার্যকরের দাবি তাদের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com