সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

অস্ত্র মামলায় জো বাইডেনের ছেলে হান্টার অভিযুক্ত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
অস্ত্র মামলায় জো বাইডেনের ছেলে হান্টার অভিযুক্ত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলার তিনটি ফৌজদারি অপরাধের অভিযোগে হান্টার বাইডেনকে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার হান্টারকে অভিযুক্ত করা হয়। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে। দোষ স্বীকার করে মামলা নিষ্পত্তির একটি প্রস্তাবিত চুক্তি ভেস্তে যাওয়ার পর ৫৩ বছর বয়সী হান্টারকে অভিযুক্ত করা হলো। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কর ফাঁকির মামলায় বিচারের মুখে পড়তে পারেন হান্টার বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেন। সে হিসেবে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হলেন।
যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক এ অভিযোগ আনেন বিশেষ কৌঁসুলি ডেভিড ওয়েইস।
অভিযোগে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে ডেলাওয়্যারের আগ্নেয়াস্ত্রের দোকান থেকে হান্টার একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি মিথ্যা বলেছিলেন। হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন, তিনি কোনো উত্তেজক মাদকদ্রব্যের বেআইনি ব্যবহারকারী নন। তিনি মাদকাসক্ত নন। তবে সে সময় তিনি মাদক (কোকেন) ব্যবহারকারী ছিলেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, আগ্নেয়াস্ত্র কেনার সময় বাধ্যতামূলকভাবে যেসব তথ্য দিতে হয়, সেখানে মিথ্যা বলা অপরাধ। আবার মাদক ব্যবহারকালে আগ্নেয়াস্ত্র রাখাও অপরাধ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবৃতির তথ্যানুযায়ী, মামলায় দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com