রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো

চা বিক্রি করেই কোটিপতি!

চা বিক্রি করেই তিনি হয়েছেন কোটিপতি। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বাসিন্দা তিনি। এই নারীর নাম ব্রুক এডি।

জানা গেছে, ব্রুক এডি ২০০২ সালে ভারতে বেড়াতে যান। আর তখন ভারতীয় চা খেয়ে ওই চায়ের প্রেমে মজে যান তিনি। তিনি ভেবেছিলেন, স্বদেশেও এই রকম চা পাবেন। চার বছর পর দেশে ফিরে যান। কিন্তু হতাশ হতে হয় ব্রুককে। তবে, তিনি যুক্তরাষ্ট্রের কোথাও ভারতীয় চায়ের মতো স্বাদ পাননি। এই পরিপ্রেক্ষিতে নিজ দেশে চালু করেন ভারতীয় চায়ের স্টল। আর এর নাম দেন  ‘ভক্তি চা’।

তিনি ২০০৭ সাল থেকে ভারতীয় চায়ের স্টল খুলে ব্যবসা শুরু করেন। এখন তিনি কোটিপতি।

যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনের প্রকাশিত প্রতিবেদন বলছে, ব্রুকের চায়ের বিশেষত্ব অন্যরকম। চা ভারতীয় কিন্তু মোড়ক মার্কিনী। ২০০৭ সালে যাত্রা শুরু করেন তিনি। আর কিছু সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করে তার চা।

‘ভক্তি চা’ নামের একটা ওয়েবসাইটও খুলেছেন ব্রুক। তিনি ইতোমধ্যে বেশ কয়েকবার ভারত ঘুরে গেছেন।

তিনি জানান, খাওয়া-দাওয়ার বৈচিত্র্য আছে ভারতে। তাই তিনি বারবার ভারতে ছুটে যান। তিনি ‘সিঙ্গেল মাদার’, দুই সন্তানের জননী। ইতোমধ্যে উঠতি ব্যবসায়ীদের তালিকায় প্রথম পাঁচে স্থান দখল করে নিয়েছেন ব্রুক।

সূত্র: এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com