ঢাকা    সোমবার, ২৯ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

‘সন্তানের এ প্লাস অর্জনে অশুভ প্রতিযোগিতা ছাড়ুন’

নি্উজ ডেস্ক : প্রাথমিক ও মাধ্যমিকসহ পাবলিক পরীক্ষায় সন্তানদের ‘এ প্লাস’ অর্জনে সহায়তায় কোনো অশুভ ও অসৎ প্রতিযোগিতায় লিপ্ত না হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সমাবর্তন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। খবর বাসসের। অভিভাবকদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদেরকে পরীক্ষায় অসুস্থ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসতে হবে। অনৈতিক শিক্ষা কখনো সমাজ, দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।’ প্রশ্ন ফাঁসের সাম্প্রতিক ঘটনায় কিছুসংখ্যক অভিভাবকের জড়িত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আবদুল হামিদ বলেন, অভিভাবকদের শুধুমাত্র তাদের ছেলেমেয়েদের পরীক্ষার ফলাফল দেখলেই চলবে না, তাদের নৈতিক অধঃপতনের কথাও ভাবতে হবে। নৈতিক শিক্ষার অভাবেই বর্তমানে সমাজে অবক্ষয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি ইউআইটিএস-এর কারিকুলামে ‘মোরাল এডুকেশন’ ও ‘এমারজেন্স অব বাংলাদেশ’ বিষয়ক বিশেষ কোর্স চালু করায় সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, এতে নতুন প্রজন্ম আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের জন্য দক্ষ, যোগ্য ও উৎসাহী তরুণ সমাজ গড়ায় অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘দ্য প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০’ অনুসরণের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘গুণগতমানের শিক্ষা, অবকাঠামোর উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহয়োপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।’ অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞানী এবং কলামিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। সমাবর্তনে আরও উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইউআইটিএস’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও রাষ্ট্রপতির সচিবরা।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২৯ জুন ২০২৬

‘সন্তানের এ প্লাস অর্জনে অশুভ প্রতিযোগিতা ছাড়ুন’

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত