শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আগুনে পুড়লো ৪ দোকান, নিঃস্ব ব্যবসায়ীরা

আগুনে পুড়লো ৪ দোকান, নিঃস্ব ব্যবসায়ীরা

নাজিম উদ্দিন রানা: লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে। এসময় দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিকরা তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।আগুনে মনিরের চাদনী পোশাক বিতান, মোবারকের চৌধুরী সোলার, স্বপনের মুদি দোকান ও একটি তুলার দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। এতে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।স্থানীয়রা জানায়, রসুলগঞ্জ বাজারে নুর নবী মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুন লাগে। এতে ৪ টি দোকান ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে আগুন নিযন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেন বলেন, জায়গাজমি বিক্রি করে দোকানে মাল উঠিয়েছি। ৩০-৪০ লাখ টাকার মালামাল ছিল। সবকিছু পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।আরেক ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে পুড়ে আমি নিঃশেষ হয়ে গেছি।লক্ষ্মীপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করা হয়নি। তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com