সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সোনারগাঁওয়ে মহা সমাবেশে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে এডভোকেট ফজলে রাব্বির অংশ গ্রহণ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) থেকে মাসুদ রানাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ফজলে রাব্বির নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মহাসমাবেশে অংশ নেন। সোনারগাঁও উপজেলার সামনে থেকে ১৫-২০টি নাফ গাড়িতে করে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে নেমে সেখান থেকে একটি বিশাল মিছিল নিয়ে কাঁচপুরের মহাসমাবেশে যোগদেন। আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে মন্তব্য করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ‘মরিয়া ভূত হইয়া গেছে’, এগুলো মাথা থেকে নামান। নয়ত এ ভূতে বিএনপি শেষ। তত্ত্বাবধায়কসরকার ব্যবস্থা চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। এই তত্ত্বাবধায়ক আর কোনো দিন চোখ মেলবে না।১৩ অক্টোবর শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নজিরবিহীন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে বিএনপি না এলে আমও যাবে, ছালাও যাবে। তিনি বলেন, মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক বলতে বলতে শেষ। ভারতে এক সেলফি, এরপর নিউইয়র্কে আরেক সেলফি। দুই সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়ে গেল, মেট্রোরেল হয়ে গেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেল। একদিনে এক’শ সেতুর উদ্বোধন। জ্বালারে জ্বালা, অন্তরে জ্বালা।’আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা খাম্বা দিয়েছে, বিদ্যুৎ দেয়নি। এখন শেখ হাসিনার আমলে শতভাগ বিদ্যুৎ দেয়া হচ্ছে। খেলা হবে! অক্টোবর পার হয়ে যাচ্ছে। ফখরুল নাকি ঢাকা অবরোধ করবেন। এ নারায়ণগঞ্জের সমাবেশ থেকে বলতে চাই, জনগণ তাদের জবাব দিবে। আগুন নিয়ে আসলে হাত পুড়ে দেব। লাঠি নিয়ে আসলে হাত ভেঙে দেব।ওবায়দুল কাদের বলেন, ওরা গণতন্ত্রের কী জানে। ওরা জানে মানুষ খুন, লুটপাট, ভোটচুরি। শেখ হাসিনাকে টার্গেট করেছিল বিএনপি। এদের হাতে বাংলাদেশের মানুষ ক্ষমতা আর ফিরিয়ে দেবে না। আপনাদের বলছি বিএনপি থেকে সাবধান।অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল খান নিখিল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা,সামসুল ইসলাম ভূঁইয়া ,দীপক কুমার বনিক, মাহফুজুর রহমান কালাম, মোশাররফ হোসেন, মারুফুল ইসলাম ঝলক সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com