শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পুকুরে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পুকুরে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রফিয়া বেগমের (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।১৫ অক্টোবর (শনিবার) সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া (আম কাঁঠাল) গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রফিয়া বেগম, হাফিজাবাদ ইউনিয়নের জঙ্গলপাড়া (আম কাঁঠাল) গ্রামের আম কাঁঠাল বাজার সংলগ্ন এলাকার আব্বাস আলীর মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রফিয়া সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার ছলে পরিবারের চোখ ফাঁকি দিয়ে শিশুটি পুকুরের পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন শিশু রফিয়ার পুকুরে পড়ে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার এক শিশুর পুকুরে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com