সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

নির্বাচনী পালে সংলাপের হাওয়া

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ স্বাধীনতার ৫২ বছর পরও দেশে সর্বজনস্বীকৃত নির্বাচন ব্যবস্থা নেই। আর এ কারণেই প্রতিবারই জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থা ও প্রক্রিয়া নিয়ে আস্থা ও অনাস্থার নিয়ে দোলাচলে পড়ে রাজনীতি।এ অবস্থা থেকে উত্তরণে বরাবরই আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে গেছে রাজনীতি। এবার শুরু থেকেই ক্ষমতাসীনরা আলোচনায় রাজি না হলেও সম্প্রতি তাদের শিবিরে বইছে সংলাপের হাওয়া।কোনো চাপে পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংলাপের কথা বলছে কিনা এমন প্রশ্নে দলটির শীর্ষ নেতা সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ দেশের একটি জনপ্রিয় টেলিভিশনকে বলেন, রাজনীতির খেলা ঘুরে গেছে তাই আলোচনায় জোর দিচ্ছে বিরোধী পক্ষই।দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলছেন, বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরে আন্দোলনের পালে হাওয়া না পেয়ে বিএনপিই এখন নির্বাচনে আসার রাস্তা খুঁজছে। তিনি আরও বলেন, তারা যেভাবেই চায় আলোচনায় আসুক। আমরা সংবিধান অনুযায়ী আলোচনা করবো। তারা নির্বাচনে অংশ নিক সেটাই আমরা চাই।এ-দুনেতাই বিশ্বাস করেন, বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণেই হবে আগামী জাতীয় নির্বাচন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com