সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

প্রধানমন্ত্রীকে তাঁর পদ থেকে পদত্যাগ না করতে হাইকোর্টে রিট

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত নিজ পদ থেকে যেন পদত্যাগ না করেন, সেই নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির আংশিক শুনানি হয়। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পরবর্তী শুনানি হবে।সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক ‘জনস্বার্থে’ এই রিট করেছেন। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব ও আইন সচিবসহ আটজনকে এই রিটে বিবাদী করা হয়েছে।আইনজীবী মোজাম্মেল হক বলেন, শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে বলে আমি আশঙ্কা করছি। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন, সেই নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com