শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
১৪ বছরের দাম্পত্যে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন শিল্পা শেঠির স্বামী!

১৪ বছরের দাম্পত্যে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন শিল্পা শেঠির স্বামী!

বিনোদন ডেস্কঃ ২০২১ সাল থেকেই সময়টা খারাপ যাচ্ছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার। পর্নোগ্রাফিকাণ্ডে গ্রেপ্তার এবং জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছু দিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি।কিন্তু সম্প্রতি একটি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করার কথা জানিয়েছেন তিনি। সেই ছবির প্রথম ঝলকও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। নভেম্বর মাসে সেই সিনেমা মুক্তি পাওয়ার কথা। কিন্তু এর আগে আগেই নিজের এক্স(সাবেক টুইটার)হ্যান্ডেল থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন রাজ। জানালেন বিচ্ছেদের কথা। যার জেরে ইতোমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।সেই পোস্টে রাজ লেখেন, ‘আমরা আলাদা হয়েছি এবং এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’রাজের এই বার্তার পর প্রশ্ন উঠছে, কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন শিল্পার স্বামী? জল্পনা তৈরি হয়েছে, তা হলে কি শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি পড়তে চলছে! যদিও এ বিষয়ে রাজ স্পষ্ট করে কিছু বলেননি। মুখে কুলুপ এঁটেছেন শিল্পাও।তবে রাজের এই বার্তাকে গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুরাগীরা। তাদের একাংশের দাবি, আসন্ন সিনেমা প্রচারের ফন্দি হিসেবেই সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন রাজ। রাজের আসন্ন ছবির নাম ‘ইউটি৬৯’।গল্পে রাজ হাজতবাস করা একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। অনেকের ধারণা, সেই কারণেই বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ।প্রসঙ্গত, ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হন রাজ। সেই সময় আর্থার রোড জেলে প্রায় দু’মাস কাটাতে হয়েছিল রাজকে। মনে করা হচ্ছে, তার সেই হাজতবাসের অভিজ্ঞতাই ‘ইউটি৬৯’-এ তুলে ধরা হয়েছে। আর সেই কারণেই রাজ সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানিয়েছেন বলে দাবি শিল্পার অনুরাগী মহলের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com