সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ঢাকার সড়ক থেকে গণপরিবহন উধাও, চরম ভোগান্তিতে নগরবাসী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ  কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে রাজাধানী ঢাকার সড়কে গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। হাতেগোনা কয়েকটি বাস চোখে পড়েছে, তবে তার সংখ্যা ২/৩ শতাংশের বেশি নয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীতে চলাচলকারী জনসাধারণ।শনিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের মহাসমাবেশ করবে বিএনপি। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আয়োজন করেছে শান্তি ও উন্নয়ন সমাবেশ। এ ছাড়া ছোট ছোট আরও ১১টি রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় সমাবেশে করবে। সবকটি সমাবেশই শুরু হবে দুপুরের পর থেকে।অতীতে দেখা গেছে, বিভিন্ন সমাবেশ বিশেষ করে বিএনপি যখন কোনো জায়গায় বড় সমাবেশ ডাকে তখনই  সমাবেশ ঘিরে গণপরিবহনের সংকট তৈরি হয়। আজও একই পরিস্থিতি তৈরি হয়েছে।শনিবার ঢাকায় নিরবচ্ছিন্নভাবে বাস চলাচল করবে গতকাল জানিয়েছিল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বিভিন্ন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকেরাও একই ধরনের কথা বলেছিলেন। কিন্তু রাত পার হতেই তাদের কথার উল্টো চিত্র দেখা গেছে। সড়কে বাস নেই বললেই চলে। জেলা শহরগুলো থেকে তেমন কোনো বাস সকালে ঢাকায় ঢুকতে দেখা যায়নি। তবে ঢাকা সিটিতে চলাচলকারী কিছু বাস চলাচল করছে। তবে সেগুলো সংখ্যা খুবই নগণ্য। আর যেসব গাড়ি সিটির ভেতরে চলছে, সে সব গাড়িতে যেন পা ফেলার জায়গা নেই। অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়।মোহাম্মদপুর-আব্দুল্লাহপুর রুটের একটি বাসের চালক  বলেন, আজ মালিক আমাকে সাবধানে বাস চালাতে বলেছেন। রাস্তা দেখলাম ফাঁকা, কিছুটা ভয় আছে। কারণ, ২০১৩-১৪ সালের কথা ভুলিনি। তখন অনেক আতঙ্ক নিয়ে রাস্তায় গাড়ি বের করতাম। নির্বাচনের আগে সমাবেশের দিন হিসেবে আজও তেমনই মনে হচ্ছে।অন্য কোম্পানির বাসগুলো সড়কে দেখা যাচ্ছে না কেন— জানতে চাইলে তিনি বলেন, এটা আমি জানি না। হয়তো মালিক বাস বের করতে নিষেধ করেছেন। আমরা তো বাস চালাতেই চাই। কারণ, আমরা দিন এনে দিন খাই।ঢাকার সড়কে গাড়ি নেই কেন জানতে সকালে ঢাকা সিটিতে চলাচলকারী বিভিন্ন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com