সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

বিএনপি ফাউল করছে, লাল কার্ড দেখাতে হবে: ওবায়দুল কাদের

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ  বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা ও রড নিয়ে এসে ফাউল করছে, তাদের লাল কার্ড দেখাতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর চট্টগ্রামের আনোয়ারায় জনসভায় তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। আজ চট্টগ্রামের পাশাপাশি ঢাকায়ও খেলা হচ্ছে। ফখরুলরা লাঠিসোঁটা ও রড নিয়ে নেতাকর্মীদের জড়ো করেছে। তারা ফাউল করছে, তাদের লাল কার্ড দেখাতে হবে। তারা চাল-ডাল আর আটার বস্তা নিয়ে আসছে, ৭ তারিখ পর্যন্ত নাকি ঢাকায় থাকবে।এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা নিজেদের মধ্যে বাজে সমালোচনা করবেন, এদের বিরুদ্ধে আমরা খোঁজ-খবর নিচ্ছি। তাদর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবার আমলনামা নেত্রীর কাছে আছে। শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা না মানলে খেলায় জিতবেন না। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এতে জিততে হবে। আমাদের বিজয় সুসংহত করতে হবে।কাদের বলেন, আবার খারাপ সময় আমাদের এসেছে। বাংলাদেশের ভাগ্যাকাশে আবারও পরাজিত শক্তি। আমীর খসরু ও মির্জা ফখরুলরা মূল কারিগর। এরাই মূল শয়তানি করছে। এত জ্বালা কেনো? টানেল দেখে জ্বালা?এতে আরও বক্তব্য দেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীমহ অনেকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com