সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

জাতিসংঘের বিবৃতির প্রতিবাদ জানালো সরকার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

নিউজ ডেস্কঃ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সাম্প্রতিক বিবৃতির প্রতিবাদ জানিয়েছে সরকার। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।এরআগে ওএইচসিএইচআর গত মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের সংকটের এই সময়ে রাজনৈতিক উত্তেজনা প্রশমনে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।বিবৃতিতে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এতে ২৮শে অক্টোবরের ঘটনার জন্য মুখোশধারীদের দায়ী করা হয়। জাতিসংঘের ধারণা, মুখোশধারীদের অনেকেই সরকার সমর্থক।গত শনিবার ঢাকায় সংঘাত-সহিংসতার ঘটনায় রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিবৃতি দেয় ওএইচসিএইচআর। বিষয়টি নিয়ে বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দাবি করেন, ওএইচসিএইচআরের বিবৃতিতে তথ্যগত গ্যাপ রয়েছে।তিনি বলেন, ওএইচসিএইচআরের অনেকগুলো বর্ণনা বেশ ত্রুটিপূর্ণ। আসল ঘটনা বিবর্জিত। তাদের তথ্যে গ্যাপ আছে। এ রকম প্রতিষ্ঠানগুলোর তথ্যে গ্যাপ থাকাটা খুবই দুঃখজনক। আমরা সে বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করবো। আর তাদের বর্ণনায় যে ভুলগুলো আছে, প্রতিবাদ জানিয়ে সেগুলো তুলে ধরবো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com