সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশিসহ ৬ অভিবাসীর মৃত্যু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনের ঘটনায় প্রাণ গেছে চার বাংলাদেশিসহ ছয় অভিবাসীর। স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও। নিহত চার বাংলাদেশিদের মধ্যে দুজনের বাড়ি ফেনীতে, দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দুজন পাকিস্তানি নাগরিক।

 

এর আগে চলতি বছর ১৪ জানুয়ারি, উপসাগরীয় এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশি নিহত হন। এতে গুরুতর আহত হন আরও ২ জন। স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়ে রোডে এই দুর্ঘটনা ঘটে। প্রবাসীদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন মারা যান। শনিবার স্থানীয় দোহা হামাদ হাসপাতালে গুরুতর আহত আরও দুই জনের মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com