সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের যুদ্ধ কি ক্ষয় যুদ্ধে পরিনিত হবে?
নরসিংদীতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৩৩ টি প্রকল্পের উদ্বোধন।

নরসিংদীতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৩৩ টি প্রকল্পের উদ্বোধন।

নরসিংদী খন্দকার সেলিম রেজাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন প্রকল্প/উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এর মাঝে তিনি নরসিংদী জেলার ৩৩ টি প্রকল্পের উদ্বোধন/ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী সম্মেলন কক্ষ হতে সংযুক্ত ছিলেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড.বদিউল আলম,বিভিন্ন দপ্তর,সংস্থা ও সরকারি দপ্তরের প্রধানগণ, বিশিষ্ট রাজনীতিকগণ, সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নরসিংদী জেলার এসব প্রকল্পের উপকারভোগীগণ প্রমুখ। উদ্বোধনকৃত প্রকল্পসমূহ হলো – সিভিল সার্জন অফিস, নরসিংদী এর ১টি, সড়ক বিভাগ,নরসিংদী এর ৩টি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নরসিংদী এর ২টি,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নরসিংদী এর ০২টি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস,নরসিংদী এর ২৫টি প্রকল্প।নরসিংদী জেলায় এ সমস্ত প্রকল্পসমুহের মোট ব্যয় ১ হাজার তেত্রিশ কোটি ৪৬ লক্ষ ২ হাজার টাকা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com