সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
অসময়ে বৃষ্টিতে ভিজলেন আসিফ-আঁখি

অসময়ে বৃষ্টিতে ভিজলেন আসিফ-আঁখি

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এই সময়ের একাধিক জনপ্রিয়  গানের সুরকার, গীতিকার ও কণ্ঠ শিল্পী  তরুণ মুন্সী আসিফ আকবর এবং গায়িকা আখিঁ আলমগীর কে বৃষ্টিতে ভিজিয়েছে। তবে মুষল ধারার বৃষ্টিতে নয়, টিপ টিপ বৃষ্টিতে। পাঠক প্রশ্ন জাগতে পারে কোথায় ? কেন? এই দুই তারকা বৃষ্টিতে ভিজেছেন। না, বাস্তবে তারা বৃষ্টিতে ভেজেননি। ‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামের নতুন একটি গানের সুরে ভিজেছেন তারা। গানটি সুর-সঙ্গীত করার পাশাপাশি লিখেছেনও তরুণ মুন্সী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

ইতিমধ্যে  পুবাইলে শেষ হয়েছে এ গানের শুটিং। এতে অংশগ্রহণ করেছেন আঁখি ও আসিফ। ভিডিও পরিচালনায় ছিলেন ভাস্কর জনি (মোশনরক এন্টারটেইনমেন্ট)।

গানটির অডিও এবং ভিডিও প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ বলেন, আঁখির সঙ্গে এর আগেও বহু গানে কণ্ঠ দিয়েছি। এবারও দিলাম। আমাদের গাওয়া প্রায় সবগুলো গানই শ্রোতারা গ্রহণ করেছেন। এ গানটির কথাগুলো চমৎকার। সুরেও দারুণ ভেরিয়েশন রয়েছে। সব মিলিয়ে গানটি দারুণ হয়েছে। ভিডিওতে ভক্তরা আমাকে আর আখিঁকে দেখতে পাবে। আশা করি, আমাদের ভক্ত ও শ্রোতাদের কাছে গানটি উপভোগ্য হবে।’

আঁখি আলমগীর বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়া মানেই দারুণ কিছু। তার গায়কীতে আলাদা একটা ব্যাপার রয়েছে। সম্প্রতি যে গানটিতে কণ্ঠ দিলাম এটিও তার ব্যতিক্রম নয়। গানটি গাওয়ার সময়ই মনে হয়েছে ভালো কিছু হবে। শ্রোতাদের জন্য আরও একটি ভালো গান প্রকাশ হতে যাচ্ছে। এখন কিছু বলব না। গানটি প্রকাশ হওয়ার পর শ্রোতারাই গানটির বিচার করবে’।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামীকাল ২ এপ্রিল (সোমবার) তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘টিপ টিপ বুষ্টি’।। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com