ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ভিশন বাংলা ২৪

হংকংকে ৬ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন মেয়েরা

ভিশন বাংলা ডেস্ক:   গোলের নেশায় পেয়ে বসা বাংলাদেশের কিশোরীরা জয় উৎসব সারল বড় ব্যবধানেই। স্বাগতিক হংকংকে ৬-০ গোলে উড়িয়ে জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট জিতে নিয়েছে লাল-সবুজের অনূর্ধ্ব-১৫ মেয়েদের দল। চার জাতির টুর্নামেন্টে তিন দলের বিপক্ষে ২৪বার বল জালে জড়িয়েছে মারিয়া মান্ডার দল। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচেও ইরানের কিশোরীদের বিপক্ষে ৮-১ গোলে হেসেখেলে জয় পায় গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা। রোববারের বড় জয়ে হ্যাটট্রিক তুলে নিয়েছে ফরোয়ার্ড তহুরা খাতুন। তিন ম্যাচে দুই হ্যাটট্রিকে মোট ৮ গোল ঝুলিতে কলসিন্দুর কন্যার। শুরুতে ম্যাচের ৪ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৯ মিনিটে সাজেদার গোলে ব্যবধান দ্বিগুণ করার পরের মিনিটে জোড়া গোলের পাশাপাশি ব্যবধান ৩-০ করে ফেলে তহুরা। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে শামসুন্নাহারের গোলে স্কোরের হালি পূর্ণ করে বাংলাদেশ। ৭২ মিনিটে আনুচিং মগিনির গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০তে । দুই মিনিট পর তহুরার হ্যাটট্রিক বড় জয় নিশ্চিত করার পাশাপাশি শিরোপাও নিশ্চিত করে কিশোরীদের। মেয়েদের বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবলে সাফল্য এবারই প্রথম নয় বাংলাদেশের। গত বছরের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৫ সাফে শিরোপা জিতে নেয় এই দলটিই। ২০১৪ সালে নেপাল ও ২০১৬ সালে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক টুর্নামেন্টে দুইবার চ্যাম্পিয়ন হয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

ভিশন বাংলা ২৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

হংকংকে ৬ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন মেয়েরা

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত