শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য
ডেমরায় আগুনে পুড়ল ১৪টি ভলভো বাস

ডেমরায় আগুনে পুড়ল ১৪টি ভলভো বাস

রাজধানীর ডেমরায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি ভলভো বাস পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে কোনাপাড়ার ধার্মিক পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

 

পুড়ে যাওয়া বাসগুলো লন্ডন এক্সপ্রেস নামে একটি পরিবহন কোম্পানির বলে জানা গেছে। এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে বাসগুলোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

 

তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে ডেমরার ধার্মিক পাড়ায় একটি গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাসে আগুনের খবর পাওয়া যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

 

তবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে এসে পড়ে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এদিকে এটি কোনো নাশকতামূলক কাণ্ড কি না সে প্রসঙ্গে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাত কীভাবে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাজধানীতে বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পুড়ে যায় বস্তির শত শত ঘর

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com