শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আশুলিয়ায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আশুলিয়ায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের দুই ধারে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার বিকাল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক, জামগড়া ও ছয়তালা এলাকায় এ অভিযান চলানো হয়। এতে নেতৃত্বদেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল আউয়াল । এ সময় তার সাথে ছিলেন মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল আউয়াল জানান, শিল্পাঞ্চল আশুলিয়ার এ সড়কটি প্রায় যানজট পড়তে দেখা যায়। এই অবৈধ স্থাপনা ও ফুটপথের দোকান গুলোকে যানজটের প্রধান কারণ মনে করেই আমরা উচ্ছেদে বেশি গুরুত্ব দিচ্ছি ।

এ ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আগামীতেও চলবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আশুলিয়া থেকে শাহ-আলম,

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com